Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু, আহত এক মিস্ত্রি

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:02:19 pm, Saturday, 13 August 2022
  • 126 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে কর্মরত অবস্থায় বিদ্যুতায়িত হয়ে মোঃ নাদিম হোসেন (২৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ব্যবসায়ী দিপঙ্করের ভবনে কাজ করার সময় এই দূর্ঘটনা ঘটে। এসময় মোঃ কামরুল (৩২) নামের আরেক রাজমিস্ত্রি গুরুত্বর আহত হয়েছেন। বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কামরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।নিহত নাদিম হোসেন যাত্রাপুর এলাকার দুলাল শেখের ছেলে। তার স্ত্রী, সাত বছর ও ১৫ মাস বয়সী দুটি মেয়ে রয়েছে।
প্রতক্ষদর্শী কবির হোসেন বলেন, সকাল থেকে নাদিম, কামরুলসহ আমরা চারজন যাত্রাপুর এলাকার দিপঙ্করের ভবনে কাজ করছিলাম। সাড়ে ১১টার দিকে কলাম তৈরির জন্য ফর্মা ওঠাচ্ছিলেন নাদিম হোসেন। এসময় বিদ্যুতের তারে ফর্মা লেগে নাদিম হোসেন ও কামরুল গুরুত্বর আহত হয়।পরবর্তীতে দুইজনকে দ্রæত বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসি আমরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালে নাদিমের মরদেহের পাশে বিলাপ করছিলেন, তার স্ত্রী, সাত বছর বয়সী চাঁদনি ও তার স্বজনরা। সংসারের একমাত্র অবলম্বন হারিয়ে কান্না থামছেনা নাদিমের স্ত্রী রাবেয়া বেগমের। বাবাকে ছাড়া থাকব কিভাবে বলে বিলাপ করছিলেন নাদিমের মেয়ে চাঁদনি।
উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে বিপদে পড়েছে সংসারটি দাবি করে স্থানীয় রুহুল আমিন শেখ বলেন, নাদিমের আয়ে চলত চারজনের সংসার। দুই সন্তান নিয়ে কিভাবে বাঁচবে নাদিমের স্ত্রী। যার বাড়িতে কাজ করছিলেন তার পক্ষ থেকে এবং সরকারিভাবে নাদিমের পরিবারকে সহযোগিতার দাবি জানান তিনি।
বাগেরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ গোলাম রাফি বলেন, দুপুরে বিদ্যুতায়িত অবস্থায় দুইজন রোগীকে নিয়ে আসছিল হাসপাতালে। তার মধ্যে নাদিম নামের একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়। অন্যজন কামরুলও গুরুত্বর আহত ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু, আহত এক মিস্ত্রি

আপডেট টাইম : 04:02:19 pm, Saturday, 13 August 2022