Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে বিশুদ্ধ পানির সংকট নিরসনে আলোচনা সভা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:51:20 pm, Wednesday, 7 September 2022
  • 137 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট :
বাগেরহাটের রামপালে “বিপদাপন্নতা বিশ্লেষণ” শিরোনামে বিশুদ্ধ পানি ও উপজেলার অন্যান্য সংকট নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় যুব স্বেচ্ছাসেবী প্লাটফরম এক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে রামপাল উপজেলা পরিষদ লিমনায়তনে এই আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাবিবুর রহমান, সিডিপির খুলনা বিভাগীয় সমন্বয়কারী ইকবাল হোসেন বিপ্লপ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, রামপাল উপজেলা একটি বিশেষ বিপদাপন্ন এলাকা। পানির অপর নাম জীবন বলা হয়ে থাকে কিন্তু এই এলাকার মানুষের সেই বিশুদ্ধ পানির তীব্র সংকট। এছাড়া ও প্রতিনিয়ত লবণাক্ত পানির কারণে তেমন কোনো ফসল উৎপাদন হচ্ছে না । ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, জোয়ারের অত্যাধিক পানির মতো নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছে এই এলাকার মানুষ। যার ফলে মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে এক্টিভিস্টা বাগেরাহাটের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন বক্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে বিশুদ্ধ পানির সংকট নিরসনে আলোচনা সভা

আপডেট টাইম : 06:51:20 pm, Wednesday, 7 September 2022