রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:রামপালে বিশ্বমানের সেবা প্রদানকারী সংস্থা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঝনঝনিয়ায় স্থাপিত বিশ্বমানের এ হাসপালটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি হাসপালটি বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও আগত রোগীদের সাথে কথা বলেন। পরে তিনি হাসপাতালের সম্মেলন কক্ষে ফাউন্ডার পরিচালক রেজা সেলিম হাসপাতালের কার্যক্রম ও সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় প্রতিমন্ত্রীকে হাসপালের বিশ্বমানের সেবা দানের কর্মকৌশল গুলো বর্ণনা করেন এবং ক্যান্সার রোগসহ অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়েও বর্ণনা দেন।
অজপাড়াগায়ে এমন বিশ্বমানের ক্যান্সার জনিত রোগসহ অসংক্রামক রোগ প্রতিরোধে সেবা প্রদানের বিষয়টি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অভিভূত হন। তিনি দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতালকে বাংলাদেশের মডেল হাসপাতালে রূপান্তরে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিটি বিভাগে এমন ধরনের হাসপাতাল যা গাতানুগতিক ধারার বাইরে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সরকারের পক্ষ থেকে করা হবে।
এর পূর্বে পরিদর্শনের শুরুতেই হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রামপাল সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এ খুলনা মোংলা মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পার্কে অবহিত করেন।
পরিদর্শনকালে বাগেরহাটের জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন এ এস এম মাহাবুবুল আলম, বাগেরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল সচেতন নাগরিক ফোরামের আহবায়ক সাবেক জেলা জজ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক শেখ আ. মান্নান, মেজর (অব.) মল্লিক মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আফরোজা বেগম, সদস্য সচিব এম, এ সবুর রানাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা-মোংলা মহাসড়ক দূর্ঘটনা মুক্ত করতে সকল পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরে প্রতিমন্ত্রী আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও রিচার্স সেন্টারের কম্পাউন্ডে বকুল বৃক্ষ রোপণ করেন।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে বিশ্বমানের ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
-
Md.Liton - আপডেট টাইম : 07:08:57 pm, Saturday, 4 April 2026
- 100 বার
Tag :
আমাদের গ্রাম কেয়ার এন্ড রিচার্স সেন্টার ক্যান্সার পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী বাগেরহাটে বিশ্বমানের শেখ ফরিদুল ইসলাম
জনপ্রিয় সংবাদ










