বাগেরহাট প্রতিনিধিঃ এক সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি নিরব ঘাতককে জয় করি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটে মর্যাদায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ পালিত হয়েছে। ১৭মে রবিবার সকাল দশটায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি ও প্রবাসী প্রফেসর চৌধুরী হাফিজুল আহসানের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা উচ্চ রক্তচাপের ক্ষতিকর দিক ও এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। কর্মসূচি চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন,বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোশাররফ হোসেন মুক্ত,স্বাস্থ্য অধিদপ্তরের(অবঃ) সহকারি পরিচালক ডাঃ লুৎফুল কবির, হার্ট ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক এস,এস,নুরুল আলম লিটন, প্রেস ক্লাব সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডাঃ সিরাজুল ইসলাম, মুজিবর রহমান টম, একেএম সোলায়মান, সিনিয়র সাংবাদিক আহসানুল করিম, আকমল উদ্দীন সাখি,রুহুল আমিন বাবু, সোহেল রানা বাবু, মহেদী হাসান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে উচ্চ রক্তচাপকে একটি ‘নীরব ঘাতক’ হিসেবে উল্লেখ করে দৈনন্দিন জীবনযাত্রায় সচেতনতা অবলম্বন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানান। সমাবেশ শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন
-
Md.Liton - আপডেট টাইম : 01:05:58 pm, Sunday, 17 May 2026
- 100 বার
জনপ্রিয় সংবাদ










