সোহেল রানা বাবু, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর মাতা ‘বেগম রাজিয়া নাসের’ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু সহ ১৫ ই আগষ্টের কালো রাত্রিতে নিহত সকল শহীদ, চার জাতীয় নেতা,৭১এ নিহত সকল বীর মুক্তিযোদ্ধা সহ সকলের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ জাতি ও মুসলিম উম্মার বিশেষ শান্তি কামনা করা হয়।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দীন এমপির একান্ত সহকারী ফিরোজুল ইসলাম ও শিকদার ওয়ালিদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, থানা অফিসার ইনচার্জ সোমেন দাস, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, আওয়ামীলীগ নেতা এমডি আল আমিন, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা এস এম সাইকুল আলম, জিকরুল আলম, নজরুল ইসলাম মিল্টন, এস এম নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুবলীগ নেতা ফজলে এলাহী লেবীনসহ আওয়ামীলীগ ও এর সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় দুই সহাস্রাধিক নেতাকর্মী |
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে বেগম রাজিয়া নাসের এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
-
Md.Liton - আপডেট টাইম : 03:54:09 pm, Saturday, 30 April 2022
- 125 বার
জনপ্রিয় সংবাদ










