স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটে বেগম রোকেয়া বিদস উপলক্ষে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডলের সভাপতিত্বে সংস্থাটির জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, নিউট্রেশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী নুসরাত জাহান, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুন, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাস, নারী নেত্রী সাদিয়া আর্ফরোজ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের নারী জাগরণে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অবিস্মরনীয় ভূমিকা রেখেছেন। বাংলাদেশের নারীদের জাগরণ মূলত বেগম রোকেয়ার হাত ধরেই হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী উন্নয়ন ও নারীদের জাগরণকে আরও বেশি বেগবান করছেন। ভবিষ্যতে সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা
-
Md.Liton - আপডেট টাইম : 06:51:40 pm, Friday, 9 December 2022
- 128 বার
জনপ্রিয় সংবাদ












