স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাট জেলার সরকারী ৩০৮টি খালের অধিকাংশই প্রভাবশালীদের দখলে। বারবার প্রশাসনের কাছে দখলমুক্ত করার আবেদন করলেও সেগুলো কোন এক অলৌকিক ক্ষমতায় দখলমুক্ত হয় না। কিছু কিছু দখলমুক্ত হলেও সেগুলো দুই, চারদিন পর আবার পুনরায় দখল হয়। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ্যাক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে, বাধঁন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় সরকারী কর্মকর্তাদের সাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন কৌশল নিরুপন শীর্ষক সংলাপে বক্তারা এবাবেই ক্ষোভ প্রকাশ করেন । ইয়ুথ ক্লাইমেট এ্যাকশন নেটওয়ার্ক এর আহবায়ক সাংবাদিক বাবুল সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আজিজুর রহমান। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, পানি উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী মো: মোশারেফ হোসেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন ইয়ুথ গ্রপের সদস্যবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ,সাংবাদিকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাগেরহাটে বিভিন্ন সরকারী খাল কিছু অসাধু গোষ্টী দখল ও বাঁধের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে। এছাড়া জলবায়ু পরিবর্তন জনিত কারনে উপকূলীয় অঞ্চলে তথা বাগেরহাটে লবন পানি প্রবেশের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রান্তিক পর্যায়ের চাষিরা চাষাবাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি মানুষসৃষ্ট কারনে সরকারী খালগুলোতে বাঁধ দিয়ে লবন পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে প্রান্তিক চাষিদের জীবন জীবিকা হুমকির মুখে ফেলে দিচ্ছে। সরকার বিভিন্ন সময় খালগুলো অবমুক্ত এবং পুন:খনন করলেও তা আবার দখল হয়ে যাচ্ছে। ফলে প্রান্তিক চাষিরাদের জীবিকা নিরাপত্তা হারাচ্ছে। সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এর সমাধান হবে বলে সংলাপে সবাই মত দেন।
পরে বাগেরহাটে দখলকৃত বিভিন্ন খালের তালিকা এবং এগুলো দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপী প্রদান করা হয়।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে বেশীরভাগ সরকারী খাল প্রভাবশালীদের দখলে
-
Md.Liton - আপডেট টাইম : 06:42:44 pm, Thursday, 22 December 2022
- 120 বার
জনপ্রিয় সংবাদ










