Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে বেড়াতে এসে বন্ধুর ঘের দখলের চেষ্টা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:12:50 pm, Wednesday, 28 September 2022
  • 126 বার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট: বাগেরহাটে বেড়াতে এসে বন্ধুর ঘের দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে ইমাম সোহাগ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘের দখলে নিতে ভাড়াটিয়া লোক দিয়ে ব্যবসায়ীকে মারধরসহ নানাভাবে হয়রানির করে চলছে। বুধবার (২৮ সেপ্টম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘের মালিক মোঃ এনামুল কবির এসব অভিযোগ করেছেন। এসময় ইমাম সোহাগের মাধ্যমে প্রতারিত আজমিরা বেগম নামের এক ব্যবসায়ী এবং এনামুল কবিরের ভাই মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযুক্ত ইমাম সোহাগ বাগেরহাট শহরের দেওয়াল বাটি এলাকার বাসিন্দা।দীর্ঘদিন ধরে সে ঢাকায় বসবাস করেন।

ক্ষতিগ্রস্থ মোঃ এনামুল কবির অভিযোগ করে বলেন, ২০০৯ সাল থেকে আমি বাগেরহাট সদর উপজেলার রাধাভল্বব এলাকায় ২৫ বিঘা আয়তনের ঘের করি। ২০২০ সালের প্রথম দিকে পূর্ব পরিচিত দেয়ালবাড়ি এলাকার ইমাম সোহাগ একদিন আমার ঘেরে আসেন। নিজেকে সুপ্রিম কোর্টের অতিরিক্ত এ্যাটার্নী জেনারেলের পিএ পরিচয় দিয়ে বিভিন্ন সময় নানা কথা বলতেন। ঢাকায় থাকলেও, সে মাঝে মাঝে বাগেরহাটে আসত। বাগেরহাটে আসলেই সোহাগ আমার ঘেরে যেত। ২০২১ সালের মাঝামাঝি সময় সোহাগ ঘেরের পার্টনার থাকার জন্য প্রস্তাব দেয়। রাজি না হলে, সে বিভিন্ন ধরণের চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে আমার ২৫ বিঘা জমির মধ্য থেকে মাত্র ২ বিঘা জমির মালিকদের ভুল বুঝিয়ে হারির টাকা দেয়। ওই মালিকদের কাছ থেকে একটি লিখিতও নেয় সোহাগ।

এনামুল কবির সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে সে আমার পুরো ঘের দখলের চেষ্টা করে। দখলে যাওয়ার জন্য জোরপূর্বক ঘেরের মাছ ধরে নেওয়াসহ লোকদিয়ে আমার উপর হামলাও করিয়েছে। সোহাগের ভাড়াটিয়া মাস্তান কাড়াপাড়া ইউনিয়নের মেজবাহ ও পঞ্চমালা এলাকার জসিমকে দিয়ে আমাকে মারধর করায়। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় এবং বাগেরহাট আদালতে একাধিক মামলা দেওয়া রয়েছে সোহাগের নামে। এসবের পরও তার হাত থেকে আমি রক্ষা পাইনি। ২০ সেপ্টেম্বর তারিখ ভাড়াটিয়া মাস্তান দিয়ে সে আমার ঘেরের গই ঘর ভেঙ্গে ফেলে, ঘেরের মাছ ও গই ঘরের মূল্যবান মাছ লুট করে নিয়ে যায়। বর্তমানে তার ভাড়াটিয়া মাস্তানদের ভয়ে আমি ঘেরে যেতে পারছিনা। এই ঘের ছাড়া আমার আয়ের কোন পথ নেই, এই ঘের করতে না পারলে আমার বউ-বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই ব্যবসায়ী।

সোহাগের প্রতারণার শিকার সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আজমিরা বেগম বলেন, মায়ের অসুস্থতা, একটি মামলার জামিন ও ভাইয়ের বিয়ের কথা বলে সোহাগ আমার কাছ থেকে অন্তত ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে। জনি নামের এক গাড়ি চালককে দিয়ে সোহাগ আমার প্রাইভেট কারও চুরি করিয়ে ছিল। পরে থানা পুলিশ চেষ্টা করে আমার গাড়ি উদ্ধার করে দেয়।

আজমিরা আরও বলেন, সুপ্রিম কোর্টে চাকুরির সুবাদে সোহাগ অনেকের সাথেই প্রতারণা করেছে। বাগেরহাটের অন্তত অর্ধশতাধিক মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। যুবলীগ নেতা আবু তাহেরের কাছ থেকে মামলা সংক্রান্ত বিষয়ে ৮০ হাজার টাকা নিয়েছে। যেকোন মূল্যে আমি সোহাগের কাছ থেকে টাকা ফেরত চাই।

অর্থ নেওয়ার বিষয়ে অস্বীকার করে ইমাম সোহাগ সাংবাদিকদের বলেন, এনামুল কবির যেসব অভিযোগ করেছে সব মিথ্যা ও বানোয়াট। কবিরকে অনেক টাকা দিয়েছি , সে আমার পাওনা টাকা দেয়নি। আমি লোকজনের কাছ থেকে জমি ইজারা নিয়ে ঘের করছি। আমার ঘের দখলের চেষ্টা করছে কবির। ঘেরের জমির বিষয়ে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে বেড়াতে এসে বন্ধুর ঘের দখলের চেষ্টা

আপডেট টাইম : 06:12:50 pm, Wednesday, 28 September 2022