Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার মামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:17:58 pm, Tuesday, 23 August 2022
  • 137 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরেহাটের মোল্লাহাটে ইমরান খান (৩২) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হাতিয়ে নেওয়া টাকা ফেরত ও ধর্ষণের বিচারের দাবিতে ২৭ বছর বয়সী ওই প্রবাসীর স্ত্রী ১১ আগস্ট বাগেরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ মামলা দায়ের করেছেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাগেরহাটকে মামলার তদন্তের নির্দেষ দিয়েছেন। মামলা করে বিপাকে রয়েছেন নির্যাতিতা ওই নারী। মামলা তুলে নিতে বাদীকে হুমকী-ধামকী দিচ্ছেন আসামী ও আসামীর স্বজনরা। অভিযুক্ত ইমরান খান মোল্লাহাট উপজেলার সরষপুর গ্রামের মৃত বাচ্চু খানের ছেলে। সে রড-সিমেন্টের ব্যবসায়ী।
মামলা সূত্রে জানাযায়, স্বামী দুবাই থাকার সুবাদে ব্যবসায়ী ইমরান খান ওই নারীর সাথে সুসম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ইমরান খান ওই নারীকে কু-প্রস্তাব দেয়। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ইমরান কৌশলে মুঠোফোনে ওই নারীর ছবি তোলে। ওই ছবির সাথে অন্যান্য মানুষের ছবি সংযুক্ত করে খারাপ ছবিতে রুপান্তরিত করে। খারাপ ছবি স্বামীকে পাঠানো এবং নেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর স্বামীর পাঠানো ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন ইমরান। ওই নারীকে কয়েকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে ১৫ জুলাই রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। বাঁধা দিলে ওই নারীকে মারধর করেন ইমরান খান। ইমরানের মারধরে ওই নারীর হাত ভেঙ্গে যায়। ইমরানের এসব কাজে মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মনির মোল্লা নামের এক ব্যক্তি সহযোগিতা করেছেন। এক পর্যায়ে ওই নারীর শ্বশুর, দেবর ও অন্যান্য লোকজন এগিয়ে এসে ইমরানকে হাতে নাতে ধরে ফেলে।
নির্যাতিতা নারী বলেন, স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য ইমরানের বিচারের আশ্বাস দিয়ে ছিলেন। ইমরান তাদের কথাও শোনেননি। আমার উপর নির্যাতনের সঠিক বিচার চাই। সেই সাথে আমার কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা ফেরত চাই।
কোদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মেয়েটি নির্যাতিত হওয়ার কথা শুনেছি। তার ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে।
নির্যাতিতা নারীর আইনজীবী গাজী মহসীন আলী বলেন, আদালত মামলা আমলে নিয়েছে। পিবিআইকে তদন্তের নির্দেষ দিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার মামলা

আপডেট টাইম : 06:17:58 pm, Tuesday, 23 August 2022