স্টাফ রিপোটার বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষীখালী ব্রিজ নির্মাণকাজ দ্রæত শুরুর দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এসময় তারা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে প্রত্যাহারেরও দাবি জানান। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর মোড়ে এ মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুলসহ স্থানীয়রা। বক্তারা বলেন, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ২ বছর আগে লক্ষীখালী ব্রিজ নির্মাণকাজ শুরু হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি নেই। এদিকে পুরনো ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ব্রিজের ২ পাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বক্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে প্রকল্পের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের তদন্ত ও এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এলজিইডি অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
-
Md.Liton - আপডেট টাইম : 07:25:28 pm, Saturday, 18 April 2026
- 76 বার
জনপ্রিয় সংবাদ










