Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিন কথিত সংবাদকর্মী আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:28:45 pm, Thursday, 7 August 2025
  • 118 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে চাঁদা দাবির অভিযোগে তিন কথিত সাংবাদিককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে চাঁদা দাবির অভিযোগে এদেরকে আটক করে থানায় হস্তান্তর করেন বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী।

আটককৃতরা হলেন, দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মো, মোস্তফা শিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান বলেন, বাগেরহাট সদর উপজেলার ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, তারা নিজেদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসে এসে কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, ভুয়া পরিচয়ে সাংবাদিকতা করে যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। প্রশাসনের নামে চাঁদাবাজি কিংবা অনৈতিক কাজ করা হবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিন কথিত সংবাদকর্মী আটক

আপডেট টাইম : 06:28:45 pm, Thursday, 7 August 2025