Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন উপমন্ত্রী

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:00:43 pm, Sunday, 21 May 2023
  • 186 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট রামপাল উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ মে) সকালে উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।রামপাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, আমাদের দেশে বেশীরভাগ অপরাধ কর্মকাণ্ডের সূত্রপাত হয় ভূমি নিয়ে। তাই ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য আমাদের সরকার ভূমি আইন সহজীকরণ করেছে। স্মার্ট ভূমি সেবা চালু করেছে। ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। যে কেউ অনলাইনে সেবা গ্রহণ করতে পারেন। নামজারি, নামপত্তন, অনলাইনে দাখিলা ও পর্চা বের করাসহ সকল সেবা ঘরে বসেই মিলছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দক্ষ জনবল নিযোগের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা বিশ্বনন্দিত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বার্থে সকল সেক্টরেই কাজ করছেন।আলোচনা সভার পূর্বে স্বাগত বক্তব্য দেন, ভূমি সেবা সপ্তাহের প্রবক্তা এ, কে এম শহিদুল ইসলাম।

রামপাল সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, থানার ওসি এস, এম আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, সুন্দরবন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ আমন্ত্রিত জমির মালিকগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন উপমন্ত্রী

আপডেট টাইম : 06:00:43 pm, Sunday, 21 May 2023