নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে অনুমোদন ছাড়া গবাদি পশুর ভেজাল ঔষধ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে মোঃ ফজলুর রহমান নামের এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ওই জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুলাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। সেই সাথে প্রতিষ্ঠান টি সাময়িক বন্ধ এবং অনুমোদনহীন ঔষধ ও ঔষধ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অর্থদÐ প্রাপ্ত মোঃ ফজলুর রহমান মোরেলগঞ্জ উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, কোন প্রকার অনুমোদন ছাড়াই ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান গবাদি পশুর ঔষধ তৈরি ও বাজারজাত করছিলেন। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে ভেজাল ঔষধ তৈরি, ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
-
Md.Liton - আপডেট টাইম : 01:00:26 am, Wednesday, 27 December 2023
- 201 বার
জনপ্রিয় সংবাদ










