Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
কারখানা সিলগালা

বাগেরহাটে ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:41:51 pm, Thursday, 4 September 2025
  • 120 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের বিসিক শিল্প এলাকায় ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা সিলগালা ও দেড় লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সহকারী পরিচালক শরিফা সুলতানা সেনাবাহিনীর একটি দলকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফেয়ার এন্ড লাভলী, অর্গানিক হেয়ার রিমুভাল ক্রিম, ফ্লোরিয়াস লিহান ফর্সাকারী ক্রিম, হারবাল হেয়ার টনিক, গুলাবাড়ি, মিস এন্ড মিসেস বুস্টার, স্পট আউট স্কিন ক্রিম, হিড কুল অয়েল, হানি এন্ড এলমন্ড ময়েশ্চারাইজিং, লিহন গ্লিসারিন, রোজ ওয়াটার ও মোড়কবিহীন সাবানসহ নানা ভেজাল প্রসাধনী তৈরির প্রমাণ মেলে। মাত্র তিনটি পণ্যের অনুমতি থাকলেও মিজানুর রহমান নামের এক ব্যবসায়ী অনুমোদন ছাড়া এসব ভেজাল পণ্য তৈরি করছিলেন।

সহকারী পরিচালক জানান, বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং জব্দকৃত ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিসিক সূত্রে জানা গেছে, ফ্যাক্টরির জমিটি প্রথমে অলিফ কুমার নামে একজন ব্যবসায়ী ভাড়া নিয়েছিলেন এবং পরে তা প্রসাধনী ব্যবসায়ী মিজানুর রহমানকে ভাড়া দেন। অভিযানের সময় মিজানুর রহমানকে পাওয়া যায়নি; কেবল দু’জন কর্মচারী উপস্থিত ছিলেন।

বিসিকের প্রমোশন কর্মকর্তা মো. শরীফ সরদার বলেন, প্রশাসনের কাছে আগেই এ ধরনের ভেজাল পণ্যের তথ্য ছিল। ভবিষ্যতে বিসিকে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

কারখানা সিলগালা

বাগেরহাটে ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : 07:41:51 pm, Thursday, 4 September 2025