নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাট ও মোল্লাহাটে দৃষ্টিনন্দিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সে সারাদেশের ৫০ টি মডেল মসজিদের সাথে জেলার দুটি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফকিরহাটের মসজিদ মিলনায়তনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহাবুদ্দিন আজম, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে মোল্লাহাটে মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দোকার রবিউল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্যসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফকিরহাট মডেল মসজিদের জন্য ১২ কোটি ৫৮ লক্ষ ৭৪ হাজার টাকা এবং মোল্লাহাট মডেল মসজিদের জন্য ১২ কোটি ৭৫ লক্ষ ৩৪ হাজার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন গনপূর্ত বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর সিদ্দিক।
এদিকে জেলার অন্য ৮টি মসজিদের নির্মান কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অতিদ্রæত সময়ের মধ্যে অসম্পূর্ণ মসজিদ গুলোর নির্মান কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীরা।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
-
Md.Liton - আপডেট টাইম : 01:15:18 am, Friday, 17 March 2023
- 191 বার
জনপ্রিয় সংবাদ












