নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে নারকেলের আচা দিয়ে মশার কয়েলের কাচামাল তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৬ মার্চ) দুপুরে শহরের দড়াটানা সেতু সংলগ্ন আল আমিন হোসেনের কারখানায় এই অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে কারখানাটি সম্পূর্ন পুড়ে গেলেও কর্মরত ২৫ শ্রমিক সবাই নিরাপদ রয়েছে। বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছে ফায়ার সার্ভিস।
বাগেরহাট ফায়ার সাভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো: সাহাবুদ্দিন বলেন, শহরের দড়াটানা ব্রিজ এলাকায় নারকেলের আচা গুড়া করা কারখানায় আগুনের খবর শুনে আমাদের দুটি ইউনিট তড়িৎ গতিতে আগুন নিয়ন্ত্রের কাজ শুরু করে। প্রায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। প্রাথমিক ধারনা করছি বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কেই হতাহত হয়নি।
কারখানার মালিক আলআমিন হোসেন, দুপুরে শ্রমিকরা টিফিনে গেলে আগুন দেখে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
৫ লক্ষাধিক টাকার ক্ষতি
বাগেরহাটে মশার কয়েলের কাচামাল তৈরির কারখানায় আগুন
-
Md.Liton - আপডেট টাইম : 01:20:11 am, Thursday, 7 March 2024
- 196 বার
জনপ্রিয় সংবাদ












