Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে মহিলা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:40:23 pm, Saturday, 6 June 2026
  • 173 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে মানবিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণের মতো নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

বিকেলে ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মহিলা দলের জেলা সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহিলা দলের সহ-সভাপতি শিরিনা আক্তার, সাধারণ সম্পাদক ইভা আক্তার,সালামা আক্তার, এ্যাড শিরিনা বেগম, সাবিনা ইয়াসমিন টুলু,কমলা বেগম,অধ্যাপিকা শিরিনা আক্তার, পৌরনেত্রী তাসলিমা বেগম, কুলসুম চৌধুরী,অন্তরা খানম ও ফতেমা বেগম প্রমুখ।
বাগেরহাটে মহিলা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি ,সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম জুয়েল,সদর থানা বিএনপির সভাপতি নাসির আহম্মেদ মালেক,ময়েন আহম্মেদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশের বর্তমান ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাও: সিদ্দিকুর রহমান। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এরপর স্থানীয় দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে মহিলা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট টাইম : 06:40:23 pm, Saturday, 6 June 2026