বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোংলায় জমি জমা বিরোধের জেরে মহিলা দলের নেত্রীর বাড়ীতে প্রতিপক্ষরা হামলা ও ভাংচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় মোংলা পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ও তার স্বামীসহ পাঁচ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। আহতরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন। ১১ আগষ্ট শুক্রবার সকালে মোংলা পৌর শহরের জয় বাংলা সড়কে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে ফাতেমা বেগম,তার স্বামী-মোঃ সোহেল ও ফাতেমার ভাই মোঃ জসিম ,ফাতেমার বোনের স্বামী মোঃ ফারুক, খালা রহিমা বেগম আহত হন। ওই সময় বাড়ীতে ব্যপক ভাংচুর চালানো হয়।
জানা গেছে মোংলা পৌর শহরের জয় বাংলা সড়কে মহিলা দলের নেত্রী ফাতেমা বেগমের স্বামী -মোঃ সোহেল এর নামে খরিদ করা বসত বাড়ীর জায়গা নিয়ে দির্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে, সোনাইলতলার প্রিন্স হাওলাদেরর সাথে। শুক্রবার সকালে দেশীয় অস্ত্রসহ শতাধিক লোক নিয়ে প্রিন্স হাওলাদার ওই বাড়ী দখল নেওয়ার চেষ্টা করে।
এসময় মহিলা দলের নেত্রী ফাতেমাসহ তার স্বামী তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিন্স হাওলাদারসহ ১০ জনকে আটক করে।
আহত ফাতেম্ বেগমের বোন মিনারা বেগম জানান, শুক্রবার সকালে প্রিন্স হাওলাদারের নেতৃত্বে কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসত বাড়ীতে হামলা চালিয়ে দখল নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিলে ঘরে থাকা তাদের সকলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, দির্ঘ দিন ওই বাড়ী নিয়ে আদালতে মামলা চলছিলো। আদালতে নিজেদের পক্ষে রায় পেয়ে বাড়ীটি দখল নেয়ার চেষ্টা চালায় প্রিন্স হাওলাদার।
সংর্ঘের খবর পেয়ে তিনি(সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্বে ঘটনাস্থলে পেীছাই। সেখান থেকে পুলিশ প্রিন্স হাওলাদারসহ ১০ জনকে আটক করা হয়েছে। আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম বাড়ীতে অবস্থান করছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি মোংলা থানায়।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে মহিলা দলের নেত্রীর বসত বাড়ীতে হামলা ভাংচুর-আহত ৫,আটক ১০
-
Md.Liton - আপডেট টাইম : 01:10:22 am, Saturday, 12 August 2023
- 146 বার
জনপ্রিয় সংবাদ










