Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেলো ৪র্থ শ্রেনীর স্কুল ছাত্রীর

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:08:29 pm, Tuesday, 2 August 2022
  • 126 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট বৈলতলী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় বৈলতলী পিলজংগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুন (১০) নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা সহপাঠী ৪র্থ শ্রেণির ছাত্রী তাজমিরা খাতুন আহত হয়েছে।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনটার্জ মু. আলীমুজ্জামান জানান, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে মরিয়ম খাতুন ও তাজমিরা খাতুন সহ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী অজ্ঞাত একটি মাইক্রোবাস পিছনদিক থেকে ধাক্কা দেয়। এতে মরিয়ম খাতুন ও তাজমিরা খাতুন গুরুত্বর আহত হয়। বিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করে।
এদের মধ্যে মরিয়ম খাতুনের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম বলেন, ৪র্থ শ্রেণির ক্লাস শুরু হয় দ্বিতীয় শিপটে দুপুর ১২টার দিকে। ওই শিক্ষার্থীরা বাড়ী থেকে বিদ্যালয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের মরিয়ম খাতুন নামের এক শিক্ষার্থী মারা গেছে। আহত হয়েছে একজন। এ ঘটনায় অন্য শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মোড়ল জানান, নিহত মরিয়ম খাতুন পিলজংগ ইউনিয়নের মো. রেজাউল ইসলামের কন্যা এবং আহত তাজমিরা খাতুন একই এলাকার ছরোয়ার ঢালীর কন্যা। এদিকে ৪র্থ শেণির ছাত্রী মরিয়ম খাতুনের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেলো ৪র্থ শ্রেনীর স্কুল ছাত্রীর

আপডেট টাইম : 07:08:29 pm, Tuesday, 2 August 2022