Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:12:19 pm, Monday, 22 June 2026
  • 32 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার পার-নওয়াপাড়া গ্রামের কৃষক মো. ইশারাত খান তার দীর্ঘদিনের ভোগদখলকৃত মাছের ঘের অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২২ জুন) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১৯ বছর আগে স্থানীয় হারুন শেখের সঙ্গে যৌথভাবে পার-নওয়াপাড়া বিলে একটি মাছের ঘের পরিচালনা করতেন। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে সাড়ে তিন বিঘা জমির ওপর ঘের পরিচালনা শুরু করেন। এর মধ্যে অজিয়ার রহমানের এক বিঘা জমি বন্ধকসূত্রে তার দখলে আসে এবং স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে জমিটি ব্যবহার করে আসছিলেন বলে দাবি করেন।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট অজিয়ার রহমান জোরপূর্বক তার মাছের ঘের দখল করে নেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ ও আইনজীবীদের মাধ্যমে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। তার দাবি, প্রতিপক্ষ এক বিঘা জমি ছাড়া বাকি জমির মালিকানার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারপরও বর্তমানে সাড়ে তিন বিঘা মাছের ঘের দখল করে রেখেছেন।
এ ঘটনায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন উল্লেখ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বৈধ দখল ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তার ভাই সেকেন্দার, বাসারত ও ভাগ্নে জেলাল হাওলাদার উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 04:12:19 pm, Monday, 22 June 2026