বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে। বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়েড়া দক্ষিনপাড়া দারুল কোরয়ান হিফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী উক্ত মাদ্রাসার ছাত্র মোঃ রায়হান ইসলাম হামিম (১৩) এর পিতা মোঃ মাসুম বিল্লাহ বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মাসুম বিল্লাহ জানান, আমার ছেলে মোঃ রায়হান ইসলাম হামিম পশ্চিম সায়েড়া দক্ষিনপাড়া দারুল কোরয়ান হিফজ মাদ্রাসায় থেকে পড়া শুনা করেন। মো: তালিমুল ইসলাম শিমুল উক্ত মাদ্রাসার শিক্ষক। গত ১১ মে রাত ৯টার দিকে আমার ছেলে মো: রায়হান ইসলাম হামিম মাদ্রাসার অন্যান্য সহপাটিদের সাথে কোরয়ান শরীফ পড়ছিল। শিক্ষক মো: তালিমুল ইসলাম আমার ছেলেকে মাদ্রাসার সামনে মাঠের ভিতরে ডেকে নিয়ে যায়। শিক্ষক মো: তালিমুল ইসলাম আমার ছেলের কাছে আমার মোবাইলে গেম খেলে কিনা জিজ্ঞাসা করে। আমার ছেলে গেম খেলার কথা স্বীকার করলে আসামী তাহার হাতে থাকা মোটা বেতের লাঠি দিয়ে আমার ছেলের দুই হাতের পাতায়, ডান ও বাম হাতের বাহুতে, বাম হাতের কবজির উপরে, পিঠে, উরুতে, পাচায়সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে আসামী আমার ছেলেকে জীবনে শেষ করে দিবে বলে হুমকি প্রদান করে। ঘটনার সময় আমার ছেলের কান্না কাটি শুনে পথচারী লোকজন আমাকে সংবাদ দিলে আমি ও আমার স্ত্রী ঘটনাস্থলে যাই এবং উক্ত শিক্ষকের নিকট থেকে আমার ছেলেকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
এ ঘটনাীয় শিক্ষক মো: তালিম‚ল ইসলাম শিমুল তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় রিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 05:56:41 pm, Tuesday, 24 May 2022
- 122 বার
জনপ্রিয় সংবাদ










