Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদে হামলা ভাংচুর, আহত ১০

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:49:34 pm, Tuesday, 7 March 2023
  • 138 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগের নেতৃত্ব মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে খাউলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ হামলার সময় বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র করকে (৬২) লাঞ্ছিতসহ আহত হয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আরও ৯ জন সদস্য। অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধা সংসদের ব্যানার তছনছ করে ফেলা হয়েছে। ঘটনার সময় ৯৯৯ নম্বরে ফোন দিলে মোরেলগঞ্জ থানা ও নিকটস্থ ফাঁড়ি থেকে পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে পুলিশের আহত বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মন্টুর ছেলে মাহফুজ হাওলাদারকে (৩৫) এ্যাম্বুলেন্সে করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি পর তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড খাউলিয়া ইউনিয়ন শাখার সদস্য জাকির হোসেন,মনিরুজ্জামান, মিরাজ আকন, শাহিন আকন, জাকির আল মামুন, জাহাঙ্গীর হাওলাদার, নাছির উদ্দীন বয়াতী, ইদ্রিস শেখ ও সুমন কর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র কর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান বলেন, ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগের নেতৃত্ব ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ঢুকে অতর্কিতে মারধর ও ভাংচুর করে। এতে একজন মুক্তিযোদ্ধা লাঞ্ছিত ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে খাউলিয়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের উদ্দেশ্য পুলিশ পাঠানো হয়। একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদে হামলা ভাংচুর, আহত ১০

আপডেট টাইম : 06:49:34 pm, Tuesday, 7 March 2023