Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:10:14 pm, Thursday, 8 September 2022
  • 101 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মিনারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার পল্লীমঙ্গল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীরা মোটরসাইকেলটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। তার নাম পরিচয়ও এ পর্যন্ত জানা যায়নি।
নিহত মিনারা বেগম মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের মৃত আকরাম খলিফার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে, তবে মোটরসাইকেল চালক পলাতক রয়েছেন। তাকে শনাক্তের কাজ চলছে। কোন অভিযোগ না থাকায় নিহত মিনারা বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

আপডেট টাইম : 06:10:14 pm, Thursday, 8 September 2022