Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কর্মশালা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:01:27 pm, Thursday, 18 June 2026
  • 42 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের “বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকা‌লে বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. জাহাঙ্গীর আলম।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরআইটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ মুস্তাফিজুর রহমান।

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের বাগেরহাটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আখেরী নাঈমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. গোলাম সারোয়ার এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ লোকমান আলী।

গবেষণা প্রস্তাব উপস্থাপন করেন, বাগেরহাট গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, ড. মোঃ আরিফুল ইসলাম, ড. আশিকুর রহমান, অভিজিৎ বসু, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সোয়েবুল ইসলাম, ইকরামুল হক প্রমূখ।

অনুষ্ঠানে গবেষকরা ২০২৫-২০২৬ অর্থবছরে পরিচালিত বিভিন্ন গবেষণা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন গবেষণা প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেন। কর্মশালায় চিংড়ি ও অন্যান্য মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, রোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং টেকসই মৎস্য চাষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম বলেন, গবেষণালব্ধ তথ্য ও প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে দেশের মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদনে গবেষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদের উন্নয়ন ও রপ্তানি আয় বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই। মাঠ পর্যায়ের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মশালায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্রের বিজ্ঞানী, গবেষক, মৎস্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বক্তারা দেশের মৎস্যসম্পদের উন্নয়ন ও রপ্তানি আয় বাড়াতে গবেষণার ওপর জোর দেন এবং মাঠ পর্যায়ের বাস্তব চাহিদার সাথে মিল রেখে গবেষণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

কর্মশালাটিতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্রের বিজ্ঞানী, গবেষক, মৎস্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কর্মশালা

আপডেট টাইম : 05:01:27 pm, Thursday, 18 June 2026