Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:55:09 pm, Wednesday, 14 December 2022
  • 187 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে বাগেরহাটবাসী।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় বাগেরহাট শহরের ডাকবাংলোস্থ বধ্যভূমিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ পুস্পস্তবক অর্পন করেন। পরে একে একে জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি পিসি কলেজ, বাগেরহাট প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পিটিআই, সড়ক বিভাগ, এলজিইডিসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা পুলিশের একটি চৌকষ দল শহীদদের উদ্দেশ্যে গার্ড অব অনার প্রদান করেন।

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময় হত্যার শিকার শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন বাগেরেহাট কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মোনাজাত শেষে ভৈরবের তীরে অবস্থিত বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আলম ফরাজী, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মন্ডল, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রেলরোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলী পতাকা উত্তোলন করা হয়। এবং দলীয় কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ঘৃণ্য হত্যাকাÐ সংগঠিত হয়। এদিন মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর সারা দেশের বিভিন্ন স্থানের বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আপডেট টাইম : 05:55:09 pm, Wednesday, 14 December 2022