Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে যাত্রীবাহী বাস চাপায় শিক্ষক নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:52:00 pm, Thursday, 9 October 2025
  • 93 বার

বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ দৈবজ্ঞহাটি বিশেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান (৩৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পিঙ্গড়িয়া নামক স্থানে দোলা পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার পর বেলা ৯ টা থেকে দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মোরেলগঞ্জ থানার ওসি মতলুবর রহমান ও মোরেলগঞ্জ অস্থায়ী সেনাক্যাম্পের একটি টহল দল সেখানে রয়েছে।

স্থানীয়রা জানান, আসাদুজ্জামান বাগেরহাট থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাবার পথে রাস্তার পাশে তার নিজের মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। ওই সময় মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী দোলা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৯০ নং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর পাশে (রং সাইডে) গিয়ে আসাদুজ্জামানকে চাপা দেয়।

নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক। নিহত শিক্ষকের বাড়ি সাতক্ষিরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা। এক বছর এক মাস আগে এনটিআরসিএ‘র মাধ্যমে এই প্রতিষ্ঠানে তার নিয়োগ হয়। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, প্রতিদিনের মত মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন। বাসের চাপায় গুরুত্বর আহত হলে, আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কাটাখালি হাইওয়ে থানার র‌্যাকার খবর দেওয়া হয়েছে। র‌্যাকার আসলে খাঁদ থেকে সরিয়ে থানায় নেওয়া হবে। যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে। ঘটনার পরেই বাস চালক ও সহযোগি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে যাত্রীবাহী বাস চাপায় শিক্ষক নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট টাইম : 05:52:00 pm, Thursday, 9 October 2025