Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে যুক্তরাষ্ট্র প্রবাসী দম্পতিকে এলাকাবাসীর সংবর্ধনা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:58:30 pm, Sunday, 5 March 2023
  • 111 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপালের মল্লিকের বের গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী তালুকদার সিফাত রায়হান ও তার স্ত্রী অনুলিপিকে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। দীর্ঘ ১২ বছর পর গতকাল দুপুরে স্ত্রী সন্তান নিয়ে হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহা পরিদর্শক (আইজিপি) অধ্যাপক ড. আব্দুর রহমান খান। সংবর্ধনা অনুষ্ঠানে সিফাত রায়হানের স্ত্রী, তিন সন্তান, ভাই, মা ও আত্মীয়স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বিভিন্ন সংগঠন ব্যক্তির পক্ষ থেকে সিফাত রায়হান ও তার স্ত্রী সন্তানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ পুলিশের সাবেক মহা পরিদর্শক (আইজিপি) অধ্যাপক ড. আব্দুর রহমান খান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সিফাত রায়হান ও তার স্ত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়। বর্নাঢ্য আয়োজনে খুশি সিফাত রায়হান ও তার স্ত্রী অনুলিপি। দীর্ঘদিন পরে এলাকার ছেলেকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন গ্রামবাসী। এদিন সিফাত রায়হানের পরিবারের পক্ষ থেকে এলাকার দুই সহস্রাধিক মানুষের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

স্থানীয় বৃদ্ধ আব্দুর রশিদ বলেন, সেই বার বছর আগে আমেরিকা চলে যায় সিফাত রায়হান। এর মাঝে আর কখনও বাড়ি আসেনি। আজ দুপুরে হেলিকপ্টারে করে স্ত্রী, ও তিন সন্তান নিয়ে বাড়িতে এসেছে। তারা খুব ভাল আছে, আমরা খুব খুশি হয়েছি। তাদের এই ফিরে আসায় এলাকাবাসীও খুশি হয়েছে।

সিফাত রায়হানের স্ত্রী অনুলিপি বলেন, এলাকাবাসীর এই আয়োজন আমার খুব ভাল লেগেছে। মনে হচ্ছে এলাকার মানুষ নববধুকে বরন করছেন। আত্মীয় স্বজন প্রতিবেশী ও এলাকাবাসীর ভালবাসা আমার জীবনে স্মরনীয় হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্র প্রবাসী সিফাত রায়হান বলেন, ১২ বছর পরে বাড়িতে এসে খুব ভাল লাগছে। আসলে যেখানেই থাকিনা কেন জন্মভূমিতে মন পড়ে থাকে। এলাকার মোটামুটি সবার সাথে দেখা হয়েছে। কিছুদিন পরে আবার চলে যাব। কিন্তু এলাকার মানুষের ভালবাসা ও দোয়া থাকবে আমার সাথে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে যুক্তরাষ্ট্র প্রবাসী দম্পতিকে এলাকাবাসীর সংবর্ধনা

আপডেট টাইম : 06:58:30 pm, Sunday, 5 March 2023