বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে সোহেল মোল্লা (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোহেল মোল্লা উপজেলার বৈলতলী গ্রামের ফিরোজ মোল্লার ছেলে। পুলিশ সোহেলের মৃতদেহের সুরতহাল রিপোর্ট করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। সোমবার (৯ মে) বেলা ১১টার দিকে তার লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আলীমুজ্জামান জানান, সোহেল মোল্লা রবিবার রাতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Md.Liton 











