Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
দীর্ঘ ১৬ বছর পর যুবলীগের সম্মেলন

বাগেরহাটে যুবলীগের সম্মেলনে, কে হচ্ছেন সভাপতি/সাধারন সম্পাদক?

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:27:26 am, Wednesday, 25 January 2023
  • 166 বার

আমার ডেক্স:বাগেরহাটের আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচির মূল সমন্বয়কারী হিসাবে স্বীকৃত জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল বুধবার (২৫ জানুয়ারী) অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ১৬ বছর পর কেন্দ্রিয় সিডিউল অনুযায়ী বুধবার বাগেরহাটের যুবলীগের সম্মেলন সম্পন্ন করতে ব্যাপক আয়োজন করা হয়েছে। বাগেরহাট স্টেডিয়ামে বিশাল মঞ্চসহ লক্ষাধিক জনসমাবেশের প্রস্তুতি নিয়েছে জেলা যুবলীগের চলমান আহবায়ক কমিটি। সহযোগিতায় রয়েছে জেলা আওয়ামী লীগ।

জেলা যুবলীগের সম্মেলনে সভাপতি পদে চলমান কমিটির আহবায়ক জেলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের বিকল্প কোন প্রার্থী কেন্দ্রে সিবি জমা না দেয়ায় সভাপতি পদে তিনিই থাকবেন বলে প্রচার রয়েছে। তবে সাধারণ সম্পাদক পদে চলমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক বাগেরহাট পৌরসভার কাউন্সিলর শাহনেওয়াজ মোল্লা দোলন ও অপর কাউন্সিল তালুকদার ফারুখ হোসেন এবং জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস রয়েছে আলোচনায়। তবে, কেন্দ্রীয়ভাবে সিলেকশন বা কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচন করা হলে এ তিনজনের মধ্যে একজন সাধারণ সম্পাদক হবেন বলে জনশ্রুতি উঠেছে। ব্যাপক আয়োজনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বাগেরহাট জেলা যুবলীগের এ সম্মেলন উপলক্ষে বাগেরহাট স্টেডিয়ামে লক্ষাধিক জনতার জমায়েতের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় ও জেলা যুবলীগের আয়োজনে সোমবার দুপুরে ষ্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে যুবলীগের কেন্দ্রীয় নেতারা বলেন, শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে নেতা-নির্ধারন করে বাগেরহাট জেলা যুবলীগের শক্তিশালী কমিটি গঠন করা হবে। সভাপতি ও সম্পাদক পদে ইতোমধ্যে ৮/৯টি সিবি কেন্দ্রের কাছে জমা পড়েছে। আর সম্মেলনের দিনেও যদি কেহ আগ্রহ প্রকাশ করেন সিবি জমা দিতে পারবেন। সম্মেলন উদ্ভোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ এবং প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। সম্মানিত অতিথি থাকবেন বাগেরহাট জেলা সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। আইন-শৃংখলা বাহিনী সার্বিক নিরাপত্তার জন্য ষ্টেডিয়ামে মেটাল ডিটেক্টর দিয়ে মঙ্গলবার বিকেলে সুইপিং করেছে। একাধিক টিম রাত থেকেই ডিউটি শুরু করেছে।
জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন বলেন, ২টি অধিবেশনের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশন স্টেডিয়ামে বিশাল জনসভার মাধ্যমে আর জেলা পরিষদ অডিটরিয়ামে ২য় অধিবেশনে জেলা যুবলীগের ১০টি ইউনিটের ২৭৪ জন কাউন্সিলরের উপস্থিতিতে কমিটি গঠন সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক ফজলে শামস পরশ।
মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট জেলা সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এবং যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্ধ সম্মেলন সভা মঞ্চসহ স্টেডিয়ামে পরিদর্শন করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দীর্ঘ ১৬ বছর পর যুবলীগের সম্মেলন

বাগেরহাটে যুবলীগের সম্মেলনে, কে হচ্ছেন সভাপতি/সাধারন সম্পাদক?

আপডেট টাইম : 01:27:26 am, Wednesday, 25 January 2023