Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের

বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরির মালামালসহ আটক-৪

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:16:14 am, Saturday, 13 August 2022
  • 127 বার

র‌্যাব-৬ এর অভিযান :চোরাইকৃত মালামাল কপার ফ্লাট ১টি, কপার ক্যাবল ১১ কেজি এবং ২টি কপার কন্ডাকটার জব্দ করে।

বাগেরহাট প্রতিনিধি:রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা এ্যালুমিনিয়াম প্লেইন সীড, এ্যালুমিনিয়াম বার ও তারসহ আলোচিত চোর রাসেল সহ ৪ চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা র‌্যাব – ৬ এ তথ্য জানিয়েছে।
র‌্যাব-৬ জানায়, গত ৯ আগস্ট মঙ্গলবার রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির অর্ন্তভুক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে প্রায় ৫০০ কেজি এ্যালুমিনিয়াম প্লেইন সীড চুরি হয়। যার আনুমানিক বাজার ম‚ল্য দুই লক্ষ টাকা। এছাড়াও ১০ আগস্ট রাতে একই কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে ইলেকট্রিক সামগ্রী চুরি হয়। এ ঘটনায় গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাব অধিনায়ক বরাবর অভিযোগ দায়ের করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড় এলাকায় র‌্যাবের অভিযান পরিচালিত হয়। এসময় বাগেরহাট সদরের ভট্র-বালিয়াঘাট গ্রামের আব্দুল হাকিম মিয়ার পুত্র মোঃ রাসেল (৩৮) কে গ্রেফতার করে। অভিযানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে চুরি হওয়া ৪৬৫ কেজি এ্যালুমিনিয়াম প্লেইন সীড উদ্ধার করে জব্দ করে। পরে বৃহস্পতিবার সকাল ৯ টায় আভিযানিক দল প‚নরায় একই এলাকায় অভিযান পরিচালনা করে রামপাল উপজেলার মোঃ আসাদ শেখ (৩২), মোঃ সোহেল শেখ (২১) এবং মোংলা উপজেলার সুব্রত রায় (২১) কে গ্রেফতার করে।
এ সময় তাদের তল্লাসী করে চোরাইকৃত মালামাল কপার ফ্লাট ১টি, কপার ক্যাবল ১১ কেজি এবং ২টি কপার কন্ডাকটার জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাবের সহযোগীতায় বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় একটি নিয়মিত মামলা রুজু রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরির মালামালসহ আটক-৪

আপডেট টাইম : 12:16:14 am, Saturday, 13 August 2022