Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
সংবাদ সম্মেলন

বাগেরহাটে রুহুল ও বাবলু বাহিনীর তান্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:33:27 pm, Monday, 13 January 2025
  • 163 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের রুহুল ও বাবলু বাহিনীর তাণ্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মোঃ মোস্তাফিজুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহের তদারকি কমিটির সদস্য শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১১ সালে বিষ্ণুপুর ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করলে সাবেক এমপি শেখ হেলালের একান্ত সহকারী সন্ত্রাসী ফিরোজ বাহিনীর প্রধান শেখ রেজাউল করিম মারপিট করে বিজয় ছিনিয়ে নেয়। সেসময় মোস্তাফিজুর রহমানের অপর দুই ভাই যুবদল নেতা মোল্লা মোতাহার হোসেন ও মোল্লা শহীদুল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
সেই থেকে রেজাউল করিম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আরাফাত হোসেন লাভলু এলাকায় চাঁদাবাজি ঘের দখল সরকারি গাছ কাটা সহ নানা রকম অত্যাচার নির্যাতন জুলুম চালিয়ে আসছিল। তারাই গত ৬ জানুয়ারি ঢাল সড়কি রামদা সহ বিভিন্ন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সরকারি পিসি কলেজের সাবেক জিএস পাইক শামসুল আলমকে কুলাদাইড় গ্রামের ভিআইপি মোড়ে হামলা চালিয়ে আহত করে। একই বাহিনী গত ৮ জানুয়ারি বিকেলে ইউনিয়ন যুবদলের সম্পাদক প্রার্থী মোল্লা মামুনকে পিটিয়ে আহত করে।
পরবর্তীতে জানা যায় ওই ঘটনায় মোস্তাফিজুর রহমানকে হুকুমের আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসরা নতুন করে বাবলু ও রুহুল বাহিনী নামে বিষ্ণুপুর এলাকায় তান্ডব চালিয়ে যাচ্ছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এসময় বিষ্ণুপুর ইউনিয়ানের বিএনপির সদস্য সংগ্রহের তদারকি কমিটির সদস্য শেখ হাফিজুল ইসলাম, পাইক নাসির উদ্দিন, সাবেক ইউনিয়ান যুবদল নেতা শেখ সিরাজুল ইসলাম, সাবেক ইউনিয়ান ছাত্র নেতা ফয়সাল হাওলাদার সহ শতাধিক বিএনপি ও তার অংগ সহযেগিী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

বাগেরহাটে রুহুল ও বাবলু বাহিনীর তান্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 05:33:27 pm, Monday, 13 January 2025