স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে চোরচক্রের প্রধান মো. হিরন ডাকুয়া ওরফে মতিকে (৪২) গ্রেফতার করেছে র্যাব। সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান মতিকে গ্রেফতারের পর সকালে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র্যাব। গ্রেফতারকৃত মতি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুন্দরঘোনা গ্রামের রশিদ ডাকুয়ার ছেলে।
র্যাব- ৬ জানায়, গত ১৫ জানুয়ারী ফকিরহাট উপজেলার খাজুরা গ্রাম থেকে রাতে আধারে এক কৃষকে ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি যায়। এঘটনার পর র্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে ও অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। এই গরু চুরির মূলহোতা বাগেরহাটে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিকে সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান মতিকে গ্রেফতার করা হয়। মতি দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। মতির নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির একধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব । গ্রেফতারকৃত মতিকে মঙ্গলবার সকালে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে র্যাবের হাতে চোরচক্রের প্রধান মতি গ্রেফতার
-
Md.Liton - আপডেট টাইম : 05:17:59 pm, Tuesday, 5 April 2022
- 186 বার
জনপ্রিয় সংবাদ












