Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে র‌্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:58:21 pm, Wednesday, 20 December 2023
  • 139 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে র‌্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোটরসাইকেল, চেতনা নাশক ঔষধ, মোটরসাইকেলের ভুয়া ব্লু বুক, নগদ টাকা ও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে আটককৃদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে ঢাকা, গোপালগঞ্জ ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে এই ছিনতাইকারীদের আটক করেন পিবিআই, বাগেরহাটের সদস্যরা। বুধবার দুপুরে পিবিআই কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পিবিআই, পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন, মোঃ আঃ কাদের, মোঃ বসির উদ্দিন ওরফে সাগর, মোঃ মহিউদ্দিন, ডালিম, মোঃ ইমরান মোল­া ওরফে ইমন, মোঃ সাইফুল ইসলাম ওরফে চান মিয়া সিকদার, বাচ্চু, মোঃ আমির ফকির ও রসুল আমিন এদের বাড়ি গোপালগঞ্জ, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকা।
পুলিশ জানায়, গেল ৭ ডিসেম্বর পিরোজপুর জেলার নাজিরপুর বাস স্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা ছিলেন আলম হাওলাদার নামের এক ইজিবাইক চালক। নিজেকে র‌্যাব পরিচয় দিয়ে মোঃ বসির উদ্দিন ওরফে সাগর নামের এক ব্যক্তি আলমের ইজিবাইকে ওঠেন। পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরিয়ে আলমকে বাগেরহাটের কচুয়া থানার বাধাল বাজার সংলগ্ন একটি সড়কে প্রবেশ করেন। সেখানে ওৎপেতে থাকা বাচ্চু এসে বসির উদ্দিনকে বলে তার মোটরসাইকেল পুলিশ আটক করেছে। তখন বসির বলে কাগজ নিয়ে আয়। বাচ্চু আবার কাগজ আনতে বাড়ি যায়। বাচ্চুর আসতে দেড়ি হওয়ায় বসির ইজিবাইক চালক আলমকে বলে তুমি বাচ্চুর বাড়ি গিয়ে বল যেন ব্লু বুক নিয়ে আসে। আলম বাচ্চুর বাড়ি গেলে, চোর চক্রর আরেক সদস্য মোঃ সাইফুল ইসলাম ওরফে চান মিয়া সিকদার ইজিবাইকের তার কেটে লাইন সচল করে ইজিবাইক নিয়ে গোপালগঞ্জে চলে যায়। পরবর্তীতে ইজিবাইকটিকে প্রথমে ৬০ হাজার টাকায় এবং পরে ৮০ হাজার টাকায় বিক্রি করেন চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় ইজিবাইক চালক আলম হাওলাদার বাদী মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেন।

বাগেরহাটে র‌্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক

পিবিআই, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান জানান, ইজিবাইক চালক আলমের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে চোর চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। তারা নিজেদেরকে র‌্যাব পরিচয় দেওয়ার পাশাপাশি নানা কৌশলে চাকলের সাথে সম্পর্ক ভাল করতেন। জুসের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে চালক খাইয়ে ইজিবাইক ছিনতাই করতেন। আলমের ইজিবাইক অনুসন্ধ্যান করতে গিয়ে আমরা আরও একটি ইজিবাইক চুরির ঘটনা উদঘাটন করি। জুসের সাথে চেতনা নাশক মিশিয়ে চালককে খাওয়ায়ে ওই ইজিবাইকটি ছিনতাই করেছিল চোর চক্রের সদস্যরা।
ইজিবাইক ও ব্যাটারির ভ্যান চালকদের সতর্ক থাকার আহবান জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, অপরিচিত ও দূরের যাত্রী বহনের ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের চেষ্টা করতে হবে। যদি সম্ভব হয়, যাত্রীদের ছবি নিকট আত্মীয়দের মুঠে ফোনে পাঠিয়ে রাখার অনুরোধ করেন তিনি। অপ্রাপ্ত বয়স্ক ও শিশুদের কাছে ভ্যান ও ইজিবাইক না দেওয়ারও অনুরোধ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে র‌্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক

আপডেট টাইম : 06:58:21 pm, Wednesday, 20 December 2023