Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে লোকালয় থেকে সজারু উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:20:16 am, Wednesday, 28 September 2022
  • 100 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার লোকালয় থেকে বিলুপ্তপ্রায় একটি সজারু উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ছালাম গাজীর বাড়ির বাগান থেকে সজারুটি উদ্ধার করা হয়। প্রাণিটি বিলুপ্ত প্রায় প্রজাতির বলে জানিয়েছে বনবিভাগ।

কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) ভোলা টহল দলের সভাপতি খলিল জমাদ্দার জানান, গৃহকর্তা ছালাম গাজী সকালে বাড়ির বাগানে সজারুটি দেখে তাদেরকে খবর দেন। পরে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের সদস্য ও সিপিজির সদস্যদের নিয়ে ওই বাড়ি থেকে কৌশলে সজারুটি ধরা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া সজারুটি দুপুর ২টার দিকে ভোলা নদীর পশ্চিম পাড়ে ধাবড়ি খালসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। সজারু আগে সচারাচর দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়েনা। এ কারণে প্রাণিটি বিলুপ্ত প্রায় প্রজাতির বলা যায়। সজারুটির ওজন প্রায় ৪ কেজি। বয়স আনুমানিক এক বছর হবে। পূর্ণ বয়স্ক একটি সজারু ১০ থেকে ১২ কেজি ওজন হয়। বাঁচে ১৮ থেকে ২০ বছর বলে জানান ওই বন কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে লোকালয় থেকে সজারু উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

আপডেট টাইম : 01:20:16 am, Wednesday, 28 September 2022