Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ লুট

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:05:24 pm, Sunday, 18 February 2024
  • 269 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের কচুয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার পালপাড়া গ্রামে শেখ আব্দুল জব্বার এর বাড়িতে চুরির এ ঘটনা ঘটে। এসময় চোরের নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ পাঁচ লক্ষ টাকার মালামাল লুটে নেয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আব্দুল জব্বার বলেন, শনিবার রাতে বাজার থেকে বাড়িতে ফিরে জানতে পারি বাড়ির আশেপাশে কিছু লোকজন রান্না ঘরের পাশে ঝুপটি মেরে থাকে এবং চেতনাশক ঘরে দিয়েছে। পরে বাড়ির মানুষের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। রাতে পরিবারের সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন তারা জানালার সিটকানি ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে ঘরের আলমারী ভাংচুর দেখতে পায়। আমরা এঘটনার বিচার দাবী করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমরা বাড়িটি পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান ওই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ লুট

আপডেট টাইম : 06:05:24 pm, Sunday, 18 February 2024