স্টাফ রিপোটার,বাগেরহাট: সরকার পতনের ১দফা দাবিতে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে তিন সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার সকাল পৌনে এগারো টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের সামনের মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সরকার দলীয় কিছু লোক বাধা প্রদান করলে শুরু হয় সংঘর্ষ।
এ সময় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাংচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা। পরে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে আবারো সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রনে আসে।
বিক্ষোভ মিছিলের সময় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন কালে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক সাংবাদিকের উপর অতর্কিত হামলা করে ও ছবি তুলতে বাধা প্রদান করে। এতে ঢাকা পোস্টের বাগেরহাট প্রতিনিধি আবু তালেব ও প্রতিদিন বাংলাদেশের বাগেরহাট প্রতিনিধি সোহেলসহ অন্তত ১৫ জন আহত হয়। এ সময় তারা বাংলাটিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয় ও ভেঙে ফেলে।
এ দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা, ভাগা এলাকায় দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে ব্যাপক ভাংচুর ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, পৌনে এগারোটার দিকে কিছু দুস্কৃতিকারী ডিসি অফিসের সামনে সমাবেত হয়। প্রশাসনের হস্তক্ষেপে দ্রæত পরিস্তিতি নিয়ন্ত্রনে আসে। এখনো পর্যন্ত কোন হতাহত ও আটকের সংবাদ পাওয়া যায়নি বলে তিনি জানান।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকের ক্যামেরা ভাংচুর
-
Md.Liton - আপডেট টাইম : 07:52:28 pm, Sunday, 4 August 2024
- 141 বার
জনপ্রিয় সংবাদ










