বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জেলা শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) বাগেরহাট শহরের সরুইস্থ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় সহসভাপতি মতিয়ার রহমান ফরাজি। বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি সরদার আতিয়ার রহমানের সভাপতিত্বে ও শ্রমিকদলের সাধারন সম্পাদক আবু হানিফ শানুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সামাদ, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি পৌর সভাপতি সাহেদ আলী রবি, যুবদলের সাবেক সভাপতি মেহবুবুল হক কিশোর, ফকিরহাট উপজেলা সাধারন সম্পাদক শরিফুল কালাম কারিম, জেলা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক তাপস কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এলাহী মল্লিক আলম, হেদায়েত হোসেন, শ্রমিক নেতা গাজী এনামুল হক, মোঃ হুমাউন কবির, মোঃ মনির হোসেন, ফিরোজ তালুকদার, মনিরুজ্জামান খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ এখন সাধারণ মানুষের জন্য দূর্বিসহ হয়ে

উঠেছে। নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। তেল ডাবল সেন্সুরি করেছে। এখনই এই সরকারকে হঠাতে না পারলে দেশের মানুষ না খেয়ে মরবে। দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষকে শান্তিতে বাঁচার সুযোগ করে দিতে সরকার পতনের আন্দোলন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সরকারের পতন ঘটাবেই। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
Md.Liton 











