নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটের মোল্লাহাটে সড়ক ও জনপথের জমিতে থাকা শতাধিক কাঁচা-পাকা ও আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে ২০ কোটি টাকা মূল্যের ১০ একর জমি দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট সেতুর দক্ষিন পাশে বাগেরহাট অংশে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সওজ খুলনা বিভাগীয় কাযালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায়ের নেতৃত্বে সড়ক বিভাগ বাগেরহাটের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এসময় সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিনসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি জমি দখলমুক্ত করতে নিয়মিত এই অভিযান সময় সময় চালানো হবে বলে জানিয়েছেন সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু মানুষ সড়কের জমিতে স্থাপনা নির্মান করে ভোগ দখল করছিল। তাদের স্থাপনা তুলে নেওয়ার জন্য আমরা নোটিশ প্রদান ও পত্রিকায় গন বিজ্ঞপ্তি দিয়েছি। কয়েকবার মাইকিংও করা হয়েছে অবৈধ স্থাপনা দখলদার উদ্যোগে ভেঙ্গে নেওয়ার জন্য। তারপরও কিছু মানুষ তাদের নির্মান করা অবৈধ স্থাপনা ভেঙ্গে নেয়নি। তাই আমরা সরকারি নিয়ম অনুযায়ী উচ্ছেদ অভিয়ান চালিয়ে আমাদের জমি দখল মুক্ত করেছি।
সওজ খুলনা বিভাগীয় কার্যালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায় বলেন, অভিযান চালিয়ে আমরা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আমাদের প্রায় ১০ একর জমি দখল মুক্ত করেছি। যার আনুমানিক মূল্য হবে ২০ কোটি টাকা। যারা এসব স্থাপনা নির্মান করেছিল তাদেরকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যদি ধরণের অবৈধ স্থাপনা নির্মান করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সওজের ২০ কোটি টাকার জমি উদ্ধার, শতাধিক স্থাপনা উচ্ছেদ
-
Md.Liton - আপডেট টাইম : 06:10:49 pm, Friday, 5 August 2022
- 164 বার
জনপ্রিয় সংবাদ












