বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাগেরহাট সম্মিলিত ব্যবসায়িক সমিতির সভাপতি শেখ মইনুল ইসলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি: শেখ মনজুরুল হক রাহাদ (সংসদ সদস্য, বাগেরহাট-২ আসন),বিশেষ অতিথি জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন,পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার,সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু,প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেদায়েত হোসেন লিটন প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির সাংগঠনিক ও বিভিন্ন সম্পাদকীয় পদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বেগ শামীম হাসান (সিনিয়র সহ-সভাপতি) মো. নজরুল ইসলাম রুনু. সহ-সভাপতি মো:আসলাম মোল্লা,(সাধারণ সম্পাদক) মাহাবুবুল আলম কাজল (যুগ্ম সাধারণ সম্পাদক) শেখ শাহিনুর রহমান শাহিন (সাংগঠনিক সম্পাদক) মো. মাসুদ রানা (কোষাধ্যক্ষ) কাজী মোহাম্মদ মুগনিউজ্জামান লিটন (দপ্তর সম্পাদক) মো. ফারুক হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম রসুল তালুকদার (দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক) হাওলাদার মনিরুজ্জামান (ক্রীড়া সম্পাদক)সহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।
সভার মূল বিষয়বস্তু ও আলোচনা
সভায় নবীন ও প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক পরিচয়, মতবিনিময় এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ঈদ-উল-আযহা পরবর্তী সময়ে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বাগেরহাটের ব্যবসায়িক খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবিদাওয়া তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন: “বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন এবং ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে।”

তিনি আরও করেন, “আমি সব সময় ব্যবসায়ী সমাজের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। বাগেরহাটের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিত ব্যবসায়িক সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করে যাবো।”
সমাপ্তি পর্ব
অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সকল ব্যবসায়ীদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
Md.Liton 











