Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সরকারি রাস্তা দখল করে ইমারত নির্মাণের অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:18:32 pm, Thursday, 8 December 2022
  • 129 বার

চিতলমারী প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী গ্রামে সরকারি রাস্তা দখল করে ইমারত নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি সম্পদ রক্ষা ও দখল ঠেকাতে গ্রামবাসিরা মাহিনুল কাজী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে সহকারি কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন। সহকারি কমিশনারের (ভূমি) বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গুরুপদ ও বৈরাগী ও ব্রহ্মগাতি গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ ইলিয়াস আলী জানান, ব্রহ্মগাতি গ্রামের ২৬ নং রাস্তাটি দিয়ে গ্রামবাসিরা যাতায়েত করে। ওই গ্রামের মাহিনুল কাজী রাস্তাটির পাশে দখল করে পাঁকা ইমারত নির্মান করছেন। তাঁরাসহ গ্রামবাসিরা সরকারি সম্পদ রক্ষা ও দখল ঠেকাতে তার বিরুদ্ধে সহকারি কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন।

মাহিনুল কাজীর স্ত্রী নাহিদা সুলতানা সরকারি রাস্তা দখলের অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর স্বামী চাকুরী করেন। তিনি বাড়িতে নেই। ওই জায়গা তাঁরা ক্রয় করেছেন।

চিতলমারী সহকারি কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ব্রহ্মগাতি গ্রামের ২৬ নং রাস্তাটির ব্যাপারে গ্রামবাসির করা একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সরকারি রাস্তা দখল করে ইমারত নির্মাণের অভিযোগ

আপডেট টাইম : 07:18:32 pm, Thursday, 8 December 2022