Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সরকারি সার কালোবাজারে বিক্রি, ডিলার আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:55:25 am, Monday, 24 February 2025
  • 87 বার

ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে রাতের আধারে সরকারি সার কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় দুটি ভ্যান জব্দ করেছে স্থানীয় জনতা। পরে চালকের স্বীকারোক্তি অনুযায়ী ওই ইউনিয়নের সরকারি বিসিআইসি সার ডিলার মল্লিক রফিকুল ইসলাম (৫৬)কে আটক করে। এবং সারগুলো জব্দ করে মডেল থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত সার ডিলার মল্লিক রফিকুল ইসলাম উপজেলার বাহিরদিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্লার ছেলে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) কৃষি বিভাগের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দায়ের করেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৭টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে দুটি ভ্যান বোঝাই সার খুলনার রূপসা উপজেলার দিকে যাচ্ছিলো। এসময় স্থানীয়রা সরকারি বস্তা দেখে সন্দেহ হলে ভ্যান দুটি ধরে রাখেন। স্থানীয় লোকজন নিয়ে তিনি ভ্যান চালকদের সাথে কথা বলে জানতে পারেন, ভ্যান দুটিতে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএমপি সরকারি সার রয়েছে। এগুলো বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মল্লিক রফিকুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে রূপসা উপজেলার আলাইপুর বাজারে পাঠিয়েছেন।

পরে ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা ও ফকিরহাট থানা পুলিশ উপস্থিত হয়ে ডিলার রফিকুল ইসলামকে জিজ্ঞেসাবাদ করেন। ঘটনার সত্যতা ও স্বীকারোক্তিমূলক জবানবন্দী পেয়ে পুলিশ সারসহ মল্লিক রফিকুল ইসলামকে আটক করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন বলেন- বাহিরদিয়া মানসার সার ডিলার রফিকুল ইসলামের বিরুদ্ধে কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ডিলার রফিক মল্লিককে আটক করেছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ‘সার ডিলার মল্লিক রফিকুল ইসলামের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সরকারি সার কালোবাজারে বিক্রি, ডিলার আটক

আপডেট টাইম : 11:55:25 am, Monday, 24 February 2025