বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে সিক্সটিন ডে’স অব এক্টিভিজম উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া মঙ্গল সমিতির মাঠে এটি অনুষ্ঠিত হয়। ইউএনএফপিএ সাপোর্টে ও রুরাল রিকন্সট্রাকসনের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মহিতুর রহমান পল্টন। এ সময় অন্যান্যের মধ্যে কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাঃ আবেদা সুলতানা, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আব্দুল আলী, আওয়ামী লীগ নেতা শেখ জাহিদুর রহমান, শেখ লোকমান হাকিম, শেখ দ্বীন মোহাম্মদ, প্রজেক্ট সমন্বয়কারী নারগিস আনিছা প্রিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি কর্গ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী এ অনুষ্ঠানে বাগেরহাট জেলা নারী দল ও জেলা অনুর্দ্ধ-১৭ নারী দলের মধ্যে ফুডবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সহিংসতার অবসান ঘটানোর লক্ষ্যে প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ভাবে সিক্সটিন ডে’স অব এক্টিভিজম পরিচালিত হয়।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সিক্সটিন ডে’স অব এক্টিভিজম পালিত
-
Md.Liton - আপডেট টাইম : 06:47:27 pm, Thursday, 8 December 2022
- 88 বার
জনপ্রিয় সংবাদ












