Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
নতুনভাবে জরিপের দাবি

বাগেরহাটে সুন্দরবন লর্ড এস্টেটের মতবিনিময় সভা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:40:46 pm, Tuesday, 21 February 2023
  • 572 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় সিএস অনুযায়ী নতুনভাবে বিএস জরিপের আদেশ বাস্তবায়নের দাবিতে সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামে এই মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের স্বত্বাধিকারী পিসি বারুইখালী গ্রামের আব্দুস সামাদ হাওলাদার, সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের সদস্য হেমায়েত আকন, এসএম হাবিবুর রহমান, আব্দুল বারেক হাওলাদার, আব্দুল বাড়ি হাওলাদার, মোঃ জালাল মীর, জলিল হাওলাদার, মালেক আকন, দেলোয়ার হাওলাদার, খলিল শেখ, শাহদাত তালুকদার, আওয়াল তালুকদার প্রমুখ।
সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের মালিক পিসি বারুইখালী গ্রামের আব্দুস সামাদ হাওলাদার বলেন, সুন্দরবন প্রজাসত্ত¡ এস্টেট কালেক্টরেট ভুক্ত খাস তৌজি মহলের এসএ ও বিআরএস জরিপের রেকর্ড পর্চা সংশোধন ঢাকা হাইকোর্ট গেজেটভুক্ত সাবেক সিএস মোতাবেক নতুনভাবে বিএস জরিপসহ নতুন ভাবে বন্দোবস্ত সহকারে হস্তান্তরের কাজ চলছে। বাগেরহাট জেলার উক্ত গেজেটভুক্ত চৌহর্দির সাবেক সিএস মোতাবেক এসএ ও বিআরএস জরিপ হয় নাই। এটা আদালত কর্তৃক প্রমানিত হয়েছে। এছাড়া এসএ ও বিআরএস পর্চা দলিলের কোন বুনিয়াদ নাই। আদালত নতুন করে জরিপের আদেশ দিয়েছেন। সেই সাথে বাগেরহাট যুগ্ন জেলা জজ ২য় আদালত কর্তৃক সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের দাবিকৃত জমির এসএ রেকর্ডের ভিত্তিতে মিউটেশন ও চলমান জরিপের বিআরএস কার্যক্রম বাতিলের আদেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী সিএস মোতাবেক নতুনভাবে বিএস জরিপ করার দাবি জানাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নতুনভাবে জরিপের দাবি

বাগেরহাটে সুন্দরবন লর্ড এস্টেটের মতবিনিময় সভা

আপডেট টাইম : 05:40:46 pm, Tuesday, 21 February 2023