বাগেরহাট প্রতিনিধিঃউপকুলিয় এলাকায় সুপেয় পানি সংকটি নরসনে ভ‚গর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করা, এলাকা ভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা, খাসজমিতে মিঠা পানির আধার তৈরি করার দাবি জানিয়েছে বাগেরহাট জেলার রামপাল উপজেলার যুব, নারী, পুরুষ, পানি সংকটে ক্ষতিগ্রস্ত জনগণসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শুক্রবার বিকালে রামপাল উপজেলার ফয়লাহাটে বিনাম‚ল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে পার্টি সিপেটরিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান, বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশন এইড বাংলাদেশ আয়োজিত উপক‚ল জুড়ে পানি অধিকার প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা এই দাবি জানান। এ মানববন্ধনে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উজলকুড় ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহানউদ্দিন, ফয়লাহাট বনিক সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার, ফয়লাহাট মৎস্য সমিতির সভাপতি গাজি রাশেদুল ইসলাম ডালিম,উজলকুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মল্লিক মোয়াজ্জেম হোসেন, ১ নংওয়ার্ড এর ইউপি সদস্য আজাহের হোসেন টুকু, সাবেক ইউপি সদস্য শেখ মাসুম বিল্লাহ এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন এই এলাকার যুব প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সাধারন জনগন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে পড়ছে উপকুল। উপকুলিয় নদী গুলোর লবণাক্ততা ক্রমশ বেড়ে চলছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চবতা বৃদ্ধির ফলে উপক‚লীয় পানির উৎসগুলো লবণাক্ত হয়ে পড়ায় পানের অযোগ্য হয়ে পড়ছে। ফলে উপকুলিয় জেলা গুলোতে সুপেয় পানির সংকট বেড়েই চলেছে। একদিকে লবণাক্ততার ফলে ভ‚-উপরিস্থ পানি পানের অযোগ্য হয়ে পড়েছে, অন্যদিকে ভ‚-নিম্নস্থ পানির স্তর নেমে যাওয়ায় অনেক গভীর নলক‚পেও পানি উঠছে না। উপক‚লীয় এলাকায় মানুষ নদী ও পুকুরের দ‚ষিত পানি পানের কারণে ডায়রিয়া এবং কলেরাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। খিঁচুনি, জরায়ু সমস্যাসহ গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দ‚র-দুরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে নারীরা বিভিন্ন ধরণের নিপীড়নের শিকার হচ্ছে। তাই জরুরিভাবে উপকুলিয় এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন সময়ে পিএসফ (পন্ডস্যান্ডফিল্টার) এবং রেইনওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপন করলেও সেগুলো পর্যাপ্ত নয়, অন্যদিকে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। উপকুলিয় জনগোষ্ঠীর সুপেয় পানি সংকটে জরুরি বিবেচনায় নিতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ তথা সুপেয় পানি অধিকার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন উপস্থিত বক্তারা।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সুপেয় পানির দাবিতে মানবন্ধন
-
Md.Liton - আপডেট টাইম : 04:58:27 pm, Saturday, 13 August 2022
- 109 বার
জনপ্রিয় সংবাদ












