Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে সেবা গ্রহীতাকে মারলেন ইউপি উদ্যোক্তা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:43:25 pm, Friday, 7 October 2022
  • 167 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটের কচুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড সংশোধন করার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ায় রিপন ফকির (৪০) নামের সেবা গ্রহিতাকে মারধর করেছেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে। এ ঘটনায় মারধরকারী উদ্যোক্তা মোঃ শাওন শেখকে চাকুরীচ্যুত করেছেন পরিষদের চেয়ারম্যান এসএম আবু বকর সিদ্দিক।

মারধরের স্বীকার রিপন ফকির বলেন, ১০ টাকা কেজির চাল ক্রয়ের জন্য দেওয়া আমার সুলভ মূল্যের কার্ডের কিছু ভুল রয়েছে। এই ভুল সংশোধনের প্রায় একমাস ধরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ শাওন শেখের কাছে যাই। বিভিন্ন কারণ দেখিয়ে আমাকে ঘোরাতে থাকে। মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে আবারও ইউনিয়ন পরিষদে মোঃ শাওন শেখের যাই। সে আমার কাছে কার্ড ঠিক করতে দুই হাজার টাকা চায়। আমি টাকা দিতে রাজি না হলে, রাগান্বিত হয়ে আমাকে স্কেল দিয়ে পিটায় এবং মারধর করে। আমি তার এই আচরণের কঠিন বিচার চাই।

শুধু রিপন ফকিরকে মারধরের অভিযোগ নয়, সেবা গ্রহিতাদের থেকে অতিরিক্ত টাকা গ্রহন এবং সেবা গ্রহিতাদের হয়রানির অভিযোগ রয়েছে শাওনের বিরুদ্ধে।

উদ্যোক্তা মোঃ শাওন শেখ বলেন, রিপন ফকিরকে বলেছিলাম কার্ড সংশোধনের জন্য দুই হাজার টাকা দিতে হবে। এটা বললে সে আমাকে গালিগালাজ করে। আমি শুধু স্কেল দিয়ে একটা বাড়ি দিয়েছে, এ জন্য চেয়ারম্যান আমাকে বরখাস্ত করেছেন।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু বকর সিদ্দিক বলেন, উদ্যোক্তা মোঃ শাওন শেখের বিরুদ্ধে একজন সেবা গ্রহিতা মারধরের অভিযোগ করেছেন। অভিযোগের পরে আমি শাওনকে বরখাস্ত করেছি। তাকে আর পরিষদের আসতে নিষেধ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে সেবা গ্রহীতাকে মারলেন ইউপি উদ্যোক্তা

আপডেট টাইম : 06:43:25 pm, Friday, 7 October 2022