Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে স্কুলশিক্ষিকার বসতঘরে আগুন দিলো দুর্বৃত্তরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:57:43 pm, Sunday, 12 March 2023
  • 138 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শত্রুতার কারণে এক স্কুলশিক্ষিকার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বসতঘর ও মালামাল পুড়ে ওই শিক্ষিকার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ডুমুরিয়া গ্রামে।খবর পেয়ে ওই রাতেই ফায়ার সার্ভিস ও ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বি সোমাদ্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্থানীয় মিজানুর রহমানের স্ত্রী রশিয়া আক্তারের বসতবাড়িতে শত্রুতাবসত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ওই বাড়িতে তারা কেউ ছিলেন না। পাশেই শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী রুবি বেগম ঘর থেকে বের হয়ে আগুন জ্বলতে দেখে সংবাদ দেয় স্কুল শিক্ষিকার স্বামী মিজানুর রহমানকে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দীর্ঘ ১ ঘণ্টার আগুনে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা, ফ্রিজ, টিভি, ৪টি খাট, চাল-ডাল, গ্যাস সিলিন্ডার, সৌর প্লেট, আসবাসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত গৃহ মালিক মিজানুর রহমান শেখ বলেন, তাদের জমিজমা নিয়ে পার্শ্ববতী ভাইজোড়া গ্রামের মোতালেব শেখের সাথে বিরোধ থাকার জেরে শত্রুতাবশত এ অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।

স্কুলশিক্ষিকা রশিয়া আক্তার বলেন, পরিহিত শুধু কাপড় চোপড় রয়েছে। কিছুই নেই যা পরে স্কুলে যাবো। খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে রাত থেকে অবস্থান করছি। এভাবে কি শত্রুতা মিটাবে। কার কাছে বিচার দিবো।

মোড়েলগঞ্জ উপজেলা ফাঁয়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ বলেন, স্কুলশিক্ষিকার বাড়িতে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের ৭ সদস্যর একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছেন। আগুনের সূত্র পাতের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই নিকটস্থ ফাঁড়ি পুলিশ ও থানা থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানা কোন অভিযোগ হয় নি। যদি শত্রুতাবশত এ ঘটনা হয় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে স্কুলশিক্ষিকার বসতঘরে আগুন দিলো দুর্বৃত্তরা

আপডেট টাইম : 06:57:43 pm, Sunday, 12 March 2023