বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়ায় চরকাঠালিয়া গ্রামে এক স্কুল মাষ্টার ইয়াসিন উদ্দিন সেখের বিরুদ্ধে প্রতিবেশির জায়গা অবৈধ দখলের অভিযোগ করেছেন মো; হানিফ শিকদার। স্কুল মাষ্টার ইয়াসিন উদ্দিন সেখ কচুয়া উপজেলার চর টেংরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
ভুক্তভোগী মো; হানিফ শিকদার জানান, চাকরীর সুবাদে আমি বাড়িতে না থাকায় দীর্ঘদিন ধরে ইয়াসিন আমার সাজানো বাড়ি দখলের পায়তারা করে আসছে এবং বিভিন্ন সময় আমাকে হুমকি দেয়। ডিসিআরের জমি বলে আমার ক্রয়কৃত জমি দখলের নানারকম ফন্দি করে যাচ্ছে। বিষয়টি টের পেয়ে আমি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি সে মামলা চলমান থাকা অবস্থায় সে আদালতের নির্দেশের কোন তোয়াক্কা না করে এ ঘটনা ঘটায়। ইয়াসিন শেখ সোমবার ভোর বেলা অবৈধ দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া বাহিনী নিয়ে আমার বাড়িতে চড়াও হয়। আমার বাড়ির গড়া বেড়াকেটে মুল্যবান গাছ পালা উপড়ে ফেলে টিনের বেড়া খুলে নিয়ে যায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে। আমার বাড়ি থেকে বেড় হওয়ার পথে বেড়া দিয়ে চলাচলের বন্ধ করে দেয়। খবর পেয়ে আমি এলাকায় এসে কচুয়া উপজেলা র্নিবাহী অফিসার মহোদয়কে, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্য মান্য ব্যাক্তি র্বগকে বিষয়টি জানাই । সে থেকে আমি আমার পরিবারের সদস্যরা র্কাযত বন্দী হয়ে অমানবিক জীবন যাপন করছি।
এ বিষয়ে ইয়াসিন শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমি কারো জমি দখল করিনি ওটা আমার ক্রয় কৃত ও ডিসি আরের সম্পত্তি।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে স্কুল মাস্টারের বিরুদ্ধে প্রতিবেশির বাড়ি দখলের অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 10:09:20 pm, Thursday, 30 June 2022
- 117 বার
জনপ্রিয় সংবাদ












