এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটের মোরেলগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী ইব্রাহিম শেখ (৪৫), নামে এক ভ্যান চালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানাগেছে, হোগলাবুনিয়া ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। এ নিয়ে এলাকায় সর্বত্রই চলছে গুঞ্জন।
নিহত ভ্যান চালকের ছেলে আলম শেখ জানান, রোববার দুপুর আড়াইটার দিকে তার পিতা বাড়িতে খাবার খেতে আসে। ঘরে থাকা চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার মা পাশের বাড়িতে ছিলো। পরবর্তীতে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথিমথ্যে মৃত্যু হয়। এদিকে মরদেহ আনা হলে স্থানীয় গ্রামবাসী ও ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার হাসপাতাল চত্ত্বরে উপস্থিত হন।
দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও পরকিয়ার কারনে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ভ্যান চালকের আত্মহত্যার বিষয়টি শুনে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Md.Liton 











