বাগেরহাট প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) এম এ এইচ সেলিমের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তি হলেন, আলমগীর কাজী (৪৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় তাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার নাক ও মুখে তিনটি সেলাই লেগেছে।
খবর পেয়ে সোমবার দুপুরে আহত আলমগীর কাজীকে দেখতে জেলা হাসপাতালে যান স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম।
এ সময় তিনি বলেন, নির্বাচন হবে উৎসবমুখর। যার যাকে পছন্দ হবে, সে তার পক্ষে কাজ করবে ও ভোট চাইবে। এ ধরনের হামলা নির্বাচনের পরিবেশকে নষ্ট করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। নির্বাচনে সবার জন্য সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমার কর্মীর ওপর হামলার বিষয়টি আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
উল্লেখ্য, এম এ এইচ সেলিম বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি। তবে বর্তমানে জেলা কমিটিতে তার কোনো পদ নেই।
আহত আলমগীর কাজী জানান, সকালে তার বড় ভাই সেলিমের পক্ষে প্রচারণা চালানোর সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (ধানের শীষ প্রতীক) সমর্থকদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তার ভাইকে আঘাত করা হয়। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তার ওপর লাঠি ও কাঠের টুকরা দিয়ে হামলা চালায়। এতে তার মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, “এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের কর্মীর ওপর হামলার অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 08:31:17 pm, Monday, 26 January 2026
- 125 বার
জনপ্রিয় সংবাদ












