বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে এক স্বর্ন ব্যবসায়ির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন হালিমা আক্তার নামে এক মহিলা। ফকিরহাট সদর উপজেলার আট্টাকী গ্রামের সোহাগ মিনার স্ত্রী হালিমা আক্তার। তিনি ফকিরহাট বাজারের স্বর্ন ব্যবসায়ি ভবোতোষ কুমারের বিরুদ্ধে ১ শতক জমি দখলের অভিযোগ করেছেন। ভবোতোষ কুমার আট্টাকী গ্রামের মৃত যুগোল কিশোর ঘোষের ছেলে।
হালিমা আক্তার বলেন, ফকিরহাট উপজেলার আট্টাকী মৌজায় আমার দখলকৃত ১ শতক জমিতে জোর পূর্বক ইট দিয়ে সিমানা প্রাচীন দিয়েছেন স্বর্ন ব্যবসায়ি ভবোতোষ কুমার। আমার পাশের্^ই ভবোতোষ কুমার ২.৯০ শতক জমি রয়েছে। সে নিজের জমি ছাড়া বেআইনিভাবে আমার ১ শতক জমি এবং অতিরিক্তি আরো ২.১৬সহ মোট ৫.০৬ শতক জমি ঘেরাও করেছে। আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া থাকলেও সে তা কর্নপাত না করে সে বিভিন্ন উপায়ে আমার জমি দখলের পায়তারা করে যাচ্ছে। আমি তার সঠিক বিচার চাই।
প্রতিবেশী উন্নতী রানী সাহা বলেন, এক সময় জায়গাটি হালিকা বেগমের দখলের ছিল। ভবোতোষ কুমার জোরপূর্বক এই জায়গাটি দখলে নিয়েছেন। এটা সত্যিই দুঃখ জনক।
হালিমা আক্তারের ভগ্নিপতি সাগর আহম্মেদ কামাল বলেন, আমার ছোল শালীর সম্পত্তিতে জোর পূর্বক ফকিরহাট বাজারের স্বর্ন ব্যবসায়ি ভবোতোষ কুমার জোর পূর্বক ঘেরাউ করেছে। ফকিরহাট থানাকে বিষয়টি জানালে পুলিশ কাজ বন্ধ করে দেয়। এত সে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন লোকজনকে দিয়ে হুমকী ধামকী প্রদান করে। আদালতের নিষেধাজ্ঞা দেওয়া থাকলেও ভবোতোষ কুমার নতুন করে ইট এনে আবারো জায়গাটি দখলের চেষ্টা করছে। কামাল আরো বলেন, এই ভবোতোষ সাধারন দরিদ্র মানুষের কাছ থেকে স্বর্নের বিনিময়ে চড়া সুদে ঋন দেন। তার বিরুদ্ধে এলাকায় অনেক মানুষের স্বর্ন আত্মসাতেরও একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভবোতোষ কুমার বলেন, আমি ২.৯০ শতক জমির মালিক। বাকি ২.১৬ শতক জমির রেষ্ট্রিমূলে মালিক। আমি কারো সম্পত্তি দখল করিনি আমার মোট ৫.০৬ শতক জায়গায় ইট দিয়ে সিমানা দিয়েছি।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে স্বর্ন ব্যবসায়ির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 07:05:06 pm, Sunday, 5 March 2023
- 123 বার
জনপ্রিয় সংবাদ












